‘এ’ দলের চার দিনের ম্যাচ আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষে আজ থেকে শুরু হবে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের ম্যাচ। সফরকারী দল এর আগে খুলনায় একাডেমি দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচটি ড্র করেছে।অনুশীলনে শাহাদাত হোসেনের বাউন্সারে আঘাত পেয়েছিলেন শাহরিয়ার নাফীস। এর এক দিন পর থেকে নিয়মিত অনুশীলন করলেও চার দিনের ম্যাচে শাহরিয়ার খেলবেন কি না, সেটি ঠিক হবে আজ ম্যাচের আগে। শাহরিয়ার যদি সুস্থ বোধ করেন, তা হলেই কেবল দলে নেওয়া হবে তাঁকে।চার দিনের ম্যাচ শেষে মিরপুরেই তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।