‘এ’ দলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের ম্যাচে জয়ের দেখা না পেলেও প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। পরশু সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ৯ উইকেটে করা ১০৩ রানের জবাবে ৩ বল বাকি থাকতে ১ উইকেটের জয় ছিনিয়ে এনেছে জহুরুল ইসলামের দল। মমিনুল ২৯ বলে সর্বোচ্চ ২৫ রান করেছেন। ফরহাদ রেজা ১৯ ও জুনায়েদ করেছেন ১১। ফরহাদ এর আগে বল হাতে নিয়েছেন ২৭ রানে ৩ উইকেট। ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন নাসির হোসেনও।