'এ' দলের টি-টোয়েন্টি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমরুল কায়েসের ২১ বলে ৫০ রানের বিস্ফোরক ইনিংস। সাব্বির রহমানের ৩৪ বলে অপরাজিত ৪১। পরশু বারবাডোজের কেনসিংটন ওভালে প্রথম টি-টোয়েন্টিতে রান পেয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের শুভাগত হোম (২৪ বলে ২৭) ও নুরুল হাসানও (১১ বলে ১৮)। এই চতুষ্টয়ের ব্যাটে ভর করেই সাগিকর হাইপারফরম্যান্স সেন্টারের ১৫১ রান ২০ বল ও ৬ উইকেট হাতে রেখে টপকে গেছে বাংলাদেশ ‘এ’।
৫ চার ও ৪ ছক্কায় ৫০ রান করে ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ইমরুল যখন আউট হলেন ‘এ’ দলের রান তখন ৭১। এর আগে দুই আন্দ্রে, ফ্লেচার (৪৩ বলে ৫৭) ও রাসেলের (২৬ বলে ৪৮) ইনিংসেই দেড় শ পেরোতে পারে সাগিকর। ‘এ’ দলের পেসার শফিউল ২২ রানে ৩ উইকেট, রবিউল ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন।
গত রাতেই বারবাডোজের থ্রিডব্লুজ ওভালে হয়ে যাওয়ার কথা দ্বিতীয় ও শেষ ম্যাচটি।