‘এ’ দলের টি-টোয়েন্টি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ওয়ানডের সিরিজ ৩-২-এ জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুই টি-টোয়েন্টির সিরিজে তাই তারাই ফেবারিট। আজ থেকে শুরু এই সিরিজের জন্য কাল জহুরুল ইসলামকে অধিনায়ক করে ১৩ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আগামীকাল। প্রথম টি-টোয়েন্টির দলের সঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টির দলে যোগ দেবেন অলক কাপালি ও সাব্বির রহমান। তাঁদের জায়গা দিতে কারা সরে যাবেন, সেটি আজ ঠিক হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক আকরাম খান।টি-টোয়েন্টির ‘এ’ দল: জহুরুল ইসলাম (অধিনায়ক), ইমরুল কায়েস, নাজিমউদ্দিন, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সোহরাওয়ার্দী, মোশাররফ হোসেন, আলাউদ্দিন বাবু, মুক্তার আলী, সোহাগ গাজী, নাজমুল হোসেন, রনি তালুকদার।