'এ' দলের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত ম্যাচটা বাঁচাতে পারল বাংলাদেশ ‘এ’ দল। বারবাডোজে শেষ জুটি নুরুল হাসান ও রবিউল ইসলামের দৃঢ়তায় ম্যাচ ড্র। পরশু ম্যাচের শেষ দিনে সাগিকর হাইপারফরম্যান্স দলের বিপক্ষে ‘এ’ দলের যখন নবম উইকেট পড়ে, দিনের খেলা বাকি ছিল আরও ২৩ মিনিট। নুরুল ও রবিউল পার করে দেন সময়টা। তবে দুই ম্যাচের সিরিজটা ১-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকেরাই। শেষ জুটির আগে ‘এ’ দলের ইনিংসে একমাত্র ইমরুল কায়েসই সফল৷ প্রথম শ্রেণির ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি (১১২ রান) করে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ইমরুল।