‘এ’ দলের ব্যাটিং বিপর্যয়
সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ মমিনুল হকের (২১)। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি সাত ব্যাটসম্যান। বেঙ্গালুরুতে কর্ণাটক কোল্টস একাদশের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে মাত্র ১১০ রানে। প্রথম দিন শেষে স্বাগতিক দলের প্রথম ইনিংসে সংগ্রহ ৫ উইকেটে ১৬৪।মাত্র ২১ রানে ৫ উইকেট নিয়ে কর্ণাটকের অর্জুন শেঠিই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলকে। সুনীল রাজু নিয়েছেন ২৬ রানে ৩ উইকেট। বল হাতে অবশ্য সাফল্য পেয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের বোলাররাও। দু্ই ওপেনার নিশ্চল (৭২) ও মায়াঙ্কের (৪৫) ভালো শুরুর পরও বাংলাদেশের বোলারদের সামনে কর্ণাটকের মিডল-অর্ডার ব্যর্থ। সোহাগ গাজী ৬০ রানে নিয়েছেন ৩ উইকেট। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ‘এ’: ৪০.৫ ওভারে ১১০ (ইমরুল ১৪, শাহরিয়ার ৯, মমিনুল ২১, রকিবুল ৫, নাঈম ১৮, শুভাগত ২, মিঠুন ০, ডলার ১৭, শাহাদাত ৭, সোহাগ ৭, এনামুল ১*। অর্জুন ২১/৫, সুনীল ৩/২৬)। কর্ণাটক কোল্টস: ৪৭ ওভারে ১৬৪/৫ (নিশ্চল ৭২, মায়াঙ্ক ৪৫, আব্বাস ৩৬। শাহাদাত ০/১৩, এনামুল ১/৪৯, সোহাগ ৩/৬০, শুভাগত ১/২৯, মমিনুল ০/৬, ডলার ০/৬)।