‘এ’ দলের বড় হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫৫ রানের লক্ষ্য ছুঁতে পারবে না, একরকম নিশ্চিতই ছিল। তবে ড্রয়ের একটা আশা অন্তত ছিল। সেটাও করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল, কর্ণাটক রাজ্য একাদশের কাছে হেরেছে ১৫৫ রানে। বিনা উইকেটে ১৭ রান নিয়ে দিন শুরু করে গুটিয়ে গেছে ১৯৯ রানেই। ম্যাচ থেকে ‘এ’ দলের প্রাপ্তি বলতে এনামুল হক আর নাঈম ইসলামের পারফরম্যান্স। প্রথম ইনিংসে ৬ উইকেট পেয়েছিলেন এনামুল। নাঈম দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পাওয়ার পর কাল ব্যাট হাতে করেছেন ৮৮ রান। ৪৫ করেছেন ওপেনার ইমরুল কায়েস, আরেক ওপেনার শামসুর রহমান ২০। কর্ণাটকের কৃষ্ণাপ্পা গৌতম নিয়েছেন ৬ উইকেট। বরোদার সঙ্গে প্রথম ম্যাচে ড্র করলেও পরের দুই ম্যাচ হেরে দেশে ফিরছে বাংলাদেশ ‘এ’ দল।