'এ' দলের লক্ষ্য ৩২৮ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম এক দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে ৩২৮ রানের লক্ষ্য দিয়েছে সাগিকর হাই পারফরম্যান্স সেন্টার৷ প্রথমে ব্যাট করে সাগিকর হাই পারফরম্যান্স সেন্টার ৯ উইকেট হারিয়ে তোলে ৩২৭ রান৷ সর্বোচ্চ অপরাজিত ১৩২ রান করেন আন্দ্রে রাসেল৷ কাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছিল বাংলাদেশ ‘এ’৷
ইমরুল কায়েস ৩৮ রান ও আবদুল মজিদ ৯ রান করে আউট হয়েছেন৷ এর আগে টস হেরে বোলিংয়ে নামা বাংলাদেশ ‘এ’ দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন তিন পেসার৷ ৭ ওভারের প্রথম স্পেলে ২১ রান দিয়ে দুই উইকেট নেন শফিউল ইসলাম, ফরহাদ রেজা ও মুক্তার অালী একটি করে৷ সাগিকর হাই পারফরম্যান্স সেন্টার ৪ উইকেট হারায় ৪৯ রানেই৷ তবে লিওন জনসন ও চাডউইক ওয়ালটনের ব্যাটে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছিল সাগিকর৷