'এ' দলের সিরিজ হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে বিশাল হারের লজ্জা দিয়েছিল তাঁর ঝোড়ো ব্যাটিং। পরশু সিরিজের দ্বিতীয় ম্যাচে আন্দ্রে রাসেল আগুন ঝরালেন বল হাতেও। তাতে সাগিকর হাইপারফরম্যান্স সেন্টারের বিপক্ষে ১৭৯ রানে অলআউট হয়ে নাঈম ইসলামের দল হেরেছে ৩ উইকেটে। প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজও জিতে নিয়েছে স্বাগতিক দলটি।
বারবাডোজে ৪৮ রানে ৩ উইকেট পড়ার পর আইয়ুব-নাঈমের গড়া ৬৭ রানের চতুর্থ উইকেট জুটি সম্মানজনক একটা জায়গায় নিয়ে গেছে ‘এ’ দলের রান। কিন্তু ১১৫ রানে মার্শালের বিদায়ের পর যেন মহামারি লেগে যায়! মাত্র ৬৪ রানের মধ্যে পড়ে শেষ ৭ উইকেট। মার্শাল, নাঈম ৪৫ রান করে করেছেন।
‘এ’ দলকে ধসিয়ে দিয়েছেন মূলত আন্দ্রে রাসেলই। ২৮ রানে একাই নিয়েছেন ৬ উইকেট। ‘এ’ দলের বোলারদের মধ্যে রবিউল ৩টি এবং ফরহাদ ও মুক্তার নিয়েছেন ২টি করে উইকেট।