‘এ’ দলের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিনেই হেরে গেল বাংলাদেশ ‘এ’ দল। কাল শফি দারাশাহ ক্রিকেট টুর্নামেন্টে কর্ণাটক কোল্টসের কাছে ৫ উইকেটে হেরেছে দলটি। জয়ের জন্য কোল্টসের প্রয়োজন ছিল মাত্র ১২০ রান। ৫ উইকেটের বিনিময়েই জয় তুলে নেয় তারা, সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত কোনাইন আব্বাস। কোল্টসের ৫টি উইকেটই নিয়েছেন ‘এ’ দলের অফ-স্পিনার সোহাগ গাজী (৫/৬৪)।