‘এ’ দলের ৩৩ সদস্যের পুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড লায়ন্সের (ইংল্যান্ড ‘এ’) বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের ৩৩ সদস্যের একটি প্লেয়ার্স পুল ঘোষণা করেছে বিসিবি। সিরিজের বিভিন্ন ম্যাচের জন্য দল বেছে নেওয়া হবে এই পুল থেকেই। কোনো অধিনায়ক অবশ্য নির্বাচন করা হয়নি। তবে এই পুলে আছেন জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। ৫টি এক দিনের ও ২টি টি-টোয়েন্টির সিরিজ খেলতে ইংল্যান্ড লায়ন্স ঢাকা আসছে আগামী ২ জানুয়ারি বিকেলে।ওই দিন সন্ধ্যায়ই চট্টগ্রাম চলে যাবে দলটি। ৬ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সফর। প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। একই মাঠে ৮, ১০ ও ১৩ জানুয়ারি হবে প্রথম তিনটি এক দিনের ম্যাচ। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে শেষ দুটি হবে ১৬ ও ১৮ জানুয়ারি। টি-টোয়েন্টি দুটি হবে ২১ ও ২৩ জানুয়ারি, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।বাংলাদেশ ‘এ’ প্লেয়ার্স পুল: শুভাগত হোম চৌধুরী, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী, রকিবুল হাসান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, নাজমুল হোসেন, মমিনুল হক, ধীমান ঘোষ, মোহাম্মদ মিঠুন, নূর হোসেন, সোহাগ গাজী, ফরহাদ রেজা, কামরুল ইসলাম (রাব্বী), নাজিমউদ্দিন, এনামুল হক, ইমরুল কায়েস, রনি তালুকদার, আসিফ আহমেদ, নাফিস ইকবাল, তাসামুল হক, মাহমুদুল হাসান, অলক কাপালি, মাহমুদউল্লাহ, আনামুল হক, মোশারফ হোসেন, আলাউদ্দিন বাবু, কাজী কামরুল ইসলাম, ডলার মাহমুদ, মোহাম্মদ আল আমিন, মোক্তার আলী, আবু জায়েদ।