‘এ’ দলের ৩৫৯ রানের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ দিনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ ‘এ’ দল। বেঙ্গালুরুর শাফি দারাশাহ ক্রিকেট টুর্নামেন্টে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে জিততে হলে আজ ‘এ’ দলের প্রয়োজন ৩৪২ রান, হাতে আছে ১০ উইকেট।আগের দিনের ১৮৮ রানের পর বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস কাল শেষ হয়ে গেছে ২১৪ রানে। ছয় নম্বরে নেমে মোহাম্মদ মিঠুন ৪৬ করলেও পরের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। কর্ণাটকের গৌতম ৭৪ রানে নিয়েছেন ৬ উইকেট।প্রথম ইনিংসে ২৮৪ রান করার পর কর্ণাটক দল দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ২৮৮ রান করে। ওপেনার সামার্থ ৮৬ ও ওয়ান ডাউন ব্যাটসম্যান গনেশ করেছেন ৬৮ রান। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে নাঈম ইসলাম ৩৮ রানে ৫ উইকেট নিয়েছেন। ৩৫৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কাল তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান করেছে ‘এ’ দল। ওপেনার ইমরুল কায়েস ১৬ রান নিয়ে উইকেটে, সঙ্গী শামসুর রহমান রানের খাতা খোলেননি তখনো।টুর্নামেন্টে এটিই বাংলাদেশ ‘এ’ দলের শেষ ম্যাচ।