‘ঐতিহাসিক’ টেস্টে ভারতের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ইতিহাসের ২০০০তম ম্যাচ। ভারত-ইংল্যান্ড শততম টেস্ট। ‘ঐতিহাসিক’ এ ম্যাচে বড় হার মানতে হলো টেস্টের ‘এক নম্বর’ দল ভারতকে। সুরেশ রায়নার দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের পরও লর্ডস টেস্টের শেষ দিনে এসে ১৯৬ রানে হেরে গেছে মহেন্দ্র সিং ধোনির দল।দুই দলের মধ্যে ব্যবধানটা গড়ে দিয়েছিলেন কেভিন পিটারসেন, প্রথম ইনিংসেই অপরাজিত ২০২ রানের ইনিংস খেলে। গতকাল চতুর্থ দিনের পর তো একপ্রকার নিশ্চিতই হয়ে যায়, ঐতিহাসিক এ ম্যাচের জয়টি যাচ্ছে ইংল্যান্ডের ঘরে। তবু সংশয় ছিল—পিচ আঁঁকড়ে রেখে ভারতের তারকা ব্যাটসম্যানরা টেস্ট ড্র করতে পারেন কি না! কিন্তু ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনের কবলে পড়ে তা আর হয়নি। জয় পেতে ৪৫৮ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারতীয় দল গুটিয়ে যায় ২৬১ রানে। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড প্রথম ইনিংস—৪৭৪/৮ ডিক্লেয়ারভারত প্রথম ইনিংস—২৮৬ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস—২৬৯/৬ ডিক্লেয়ারভারত দ্বিতীয় ইনিংস—২৬১