‘ও এখনো আমাদের সেরা খেলোয়াড়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পন্টিংয়ের নেতৃত্বে খেলেননি মার্ক ওয়াহ। এর আগেই অবসর নিয়ে ফেলেছেন। পন্টিংয়ের অধিনায়কত্ব বাইরে থেকে দেখেই মুগ্ধ মার্ক ওয়াহ। ‘অধিনায়ক হিসেবে ওর রেকর্ড খুবই ভালো। জয়ের অনুপাত অনেক বেশি। পরিসংখ্যানগত দিক দিয়ে ও অস্ট্রেলিয়ার গ্রেট অধিনায়কদের একজন। সে ভালো একজন নেতা। খেলোয়াড়েরা তাকে সমীহ করত এবং খেলোয়াড় হিসেবেও সে দারুণ’—ফক্স স্পোর্টসকে বলেছেন মার্ক ওয়াহ।অধিনায়কত্ব ছেড়ে দিলেও খেলে যাবেন পন্টিং। আর এটা অস্ট্রেলিয়ার জন্যই ভালো মনে করেন ওয়াহ, ‘সে কেন খেলবে না? মধ্য ত্রিশেও শচীন টেন্ডুলকার দারুণ খেলে যাচ্ছে। পন্টিংয়ের এখনো অস্ট্রেলিয়া দলকে দেওয়ার অনেক কিছুই আছে।’‘এই মানের এবং মেধার একজন খেলোয়াড় অধিনায়কত্ব ছাড়লে খারাপই লাগে। আমার ধারণা, অধিনায়কত্বের চাপ ওর মনে চেপে বসেছিল। এখনো কয়েক বছর সে নিজের সেরা খেলাটা খেলতে পারবে। আমার কাছে ও এখনো আমাদের সেরা খেলোয়াড়’—বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার।সাবেক অলরাউন্ডার ব্রেন্ডন জুলিয়ান বলছেন, ‘আমি ঠিক মনে করতে পারছি না, শেষ কবে কোনো অস্ট্রেলিয়ান অধিনায়ক অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর খেলে গেছে। আমার মনে হয়, একজন সাবেক অধিনায়ক দলে থাকায় মাইকেল ক্লার্কের জন্য দলকে নেতৃত্ব দেওয়াটা একটু কঠিনই হবে।’পন্টিংকে ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তাঁর টুইটারে লিখেছেন, ‘রিকি পন্টিংকে শ্রদ্ধা জানাই। একজন মানুষ যেটা করতে ভালোবাসে, সেটা থেকে নিজেকে সরিয়ে নেওয়া সহজ নয়। তবে সে এখনো অনেক রান করতে পারে। বোলাররা সাবধান!’ রয়টার্স, ওয়েবসাইট।