‘ওয়াটসন স্বার্থপর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের পারফরম্যান্সের অবস্থা যাচ্ছেতাই। অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে অসহায় আত্মসমর্পণ অস্ট্রেলীয় ক্রিকেটকে ঠেলে দিয়েছে খাদের কিনারায়। খেলোয়াড়দের আত্মবিশ্বাসও তলানিতে। একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী অস্ট্রেলিয়া দলের বর্তমান করুণ অবস্থার পেছনে গৃহবিবাদ একটা বড় প্রভাব রাখছে বলে ধারণা অনেকের। কোচ মিকি আর্থারকে বরখাস্ত করার পরবর্তী ঘটনাপ্রবাহের পাশাপাশি বহিষ্কৃত ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও বর্তমান অবস্থার একটা বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছেন। লর্ডস টেস্টে লজ্জাজনক হারের পর ওয়ার্নারের ভাই স্টিভ সেই বিবাদকে আরও কিছুটা উসকে দিয়েছেন নিজের এক টুইটার বার্তায়।স্টিভ তাঁর টুইটার বার্তায় ভাই ওয়ার্নারকে অতিসত্বর দলে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। একহাত নিয়েছেন শেন ওয়াটসনকেও। ওয়াটসনকে তিনি ‘স্বার্থপর’, ‘দলের বোঝা’ ইত্যাদি বিশেষণেও অভিহিত করতে বাকি রাখেননি। যদিও টুইটার বার্তা বিতর্কের ঝড় তোলার পর তিনি এসব বেমালুম অস্বীকার করতে চাইছেন।পরিস্থিতি ঘোলাটে দেখে ওয়ার্নারও ভাইয়ের এই টুইটকে আড়াল করতে চাইছেন। বলেছেন, ‘স্টিভের এই টুইটার বার্তা একান্তই তাঁর ব্যক্তিগত। এই বার্তার একটি শব্দও আমি বিশ্বাস করি না।’ওয়াটসনের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেও তিনি বিতর্কে জল ঢালতে চেয়েছেন, ‘আমি সব সময়ই ওয়াটসনের সঙ্গে রয়েছি। দলে না থাকলেও অস্ট্রেলিয়া দলের প্রতি রয়েছে আমার শুভ কামনা।’ ওয়েবসাইট।