‘ওয়ানডেও খেলে যাব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো ক্যারিয়ারে এত মণিমুক্তা ছড়ানো, কিন্তু বিশ্বকাপের সোনার পদক ছিল না। নিজের ষষ্ঠ বিশ্বকাপে ঘরের আঙিনায় অবশেষে অধরা বিশ্বকাপ জিতলেন শচীন টেন্ডুলকার। ভারতের ব্যাটিং মায়েস্ত্রো গত দুই দিনে অনেকবারই সংবাদমাধ্যমের সামনে এসে বলেছেন ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন। বলেছেন ধোনিই তাঁর দেখা সেরা অধিনায়ক। ওয়েবসাইট থেকে টেন্ডুলকারের সাক্ষাৎকারের চৌম্বক অংশ তুলে ধরা হলো  বিশ্বকাপ জয়ের অনুভূতি...শচীন টেন্ডুলকার: এটা অবিশ্বাস্য এক অনুভূতি, এমন অভিজ্ঞতার সঙ্গে আগে কখনো পরিচিত ছিলাম না। শনিবার রাতে কি ঘুমাতে পেরেছেন?টেন্ডুলকার: খুবই কম, আমরা যে বিশ্বকাপে জিতেছি সেটা এখনো ঠিকমতো বুঝে উঠতে পারিনি। বরং সামনে আর একটা ম্যাচ এসে দাঁড়াতে দেখছি। এটা এসে গেল বলে। অর্জনটা...টেন্ডুলকার: অনেক অনেক বড়। বিশ্বকাপের থেকে বড় কিছু নেই, আর আমরা এটা জিতেছি। অন্য যেকোনো সময়ের চেয়ে কি এবারের জয়টি দেশকে বেশি ঐক্যবদ্ধ করেনি?টেন্ডুলকার: এটা অসাধারণ। আমরা প্রত্যেক ভারতীয়র মুখে হাসি এনে দিয়েছি। সতীর্থরা তো জয়টা আপনাকেই উৎসর্গ করেছে...টেন্ডুলকার: এটা আমার হূদয় ছুঁয়েছে। ভারত জিতেছে, দল জিতেছে। আমি তাদের কাজটা কখনো ভুলব না। আমি হলে এটি দেশকে উৎসর্গ করতাম। বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ তো তাঁর বিশেষ একজন হিসেবে আপনার নাম বলেছেন...টেন্ডুলকার: (হেসে) আমি ভেবেছিলাম, সে অন্য কারও কথা ভাবছে। চোখের জলের ব্যাখ্যাটেন্ডুলকার: দেখুন, বিশ্বকাপ জয়ের জন্য ২১ বছর অপেক্ষা করেছি। এটা তো সুখের কান্না। যেটি এবার অন্যবারের সঙ্গে পার্থক্য গড়েছে...টেন্ডুলকার: পরিকল্পনা, প্রস্তুতি আর দলের মধ্যে আত্মবিশ্বাস। আমরা এমন একটা পরিবেশ পেয়েছি যেখানে সবাই যার যার করণীয়টা জানত। অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির ভূমিকা...টেন্ডুলকার: আমি যাদের নেতৃত্বে খেলেছি তাদের মধ্যে সেই সেরা। সে খুবই বুদ্ধিমান আর সব সময়ই সতর্ক। সে খেলার পরিস্থিতিটা খুব ভালো বোঝে আর তার ধ্যানধারণা সবার সঙ্গে বিনিময় করে। সে সব সময় বোলার, ব্যাটসম্যান ও সিনিয়রদের সঙ্গে আলাদাভাবে আলাপ করে। সে কখনো উত্তেজিত হয় না কিংবা তার হতাশা প্রকাশ করে না। এসব মানবিক গুণই তাকে এত ভালো অধিনায়ক বানিয়েছে। সে দারুণ অধিনায়ক। গ্যারি কারস্টেনের ভূমিকা, সে তো আর কোচ নেই...টেন্ডুলকার: তার তো বিশাল অবদান। ড্রেসিংরুমে আমরা তাকে মিস করব। ২০০৩ ফাইনালের কথা কি মনে পড়েছিল?টেন্ডুলকার: না না, গত রাতে সবকিছুই ইতিবাচক ছিল, ভালো ভালো স্মৃতিগুলোই মনে এসেছিল। ১২১ কোটি সমর্থকের জন্য কোনো বার্তা?টেন্ডুলকার: সময়টাকে উপভোগ করুন, জয়টাকে উপভোগ করুন। ওয়ানডে ছেড়ে দেওয়ার গুজব সম্পর্কে...টেন্ডুলকার: না না, আমি ওয়ানডেও খেলে যাব।