‘ওয়ার্নের ফেরা সহজ হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স সুবিধের না হওয়ায় বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে ফিরিয়ে আনার। তবে অবসর ভেঙে ৪১ বছর বয়সী ওয়ার্নের ফিরে আসা সহজ হবে না বলে মন্তব্য করেছেন দলটির কোচ টিম নিলসন।হেরাল্ড সানকে নিলসন বলেন, ওয়ার্নের হাতে খুব বেশি সময় নেই। ধারাবিররণীকক্ষে তাঁর পারফরম্যান্স অসাধারণ। কিন্তু হঠাত্ সেখান থেকে মাঠের ভেতরে ঢুকে ভালো করা কঠিন।টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ওয়ার্নকে নিয়ে এমন বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন নিলসন, ‘চার বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে ওয়ার্ন। সে খেলেছে কেবল টি-টোয়েন্টি ক্রিকেট। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট আর টেস্টের ফরম্যাটের ব্যবধান আকাশ-পাতাল। আমাদের একটি টেস্ট ম্যাচে ১৫০ ওভার বোলিং করতে হয়। এই কষ্টের সঙ্গে মানিয়ে নেওয়া ওয়ার্নের জন্য কঠিন হবে।’ ওয়েবসাইট।