‘কঠিনতর পরীক্ষার প্রস্তুতির সময় এখনই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিং কেলেঙ্কারি, তিন ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা, অধিনায়কত্ব বিতর্ক—সব ছাপিয়ে অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলেছে পাকিস্তান। বিশ্বকাপের গ্রুপ পর্বে ছয় ম্যাচে জয় পাঁচটিতে। ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে এসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোখ ধাঁধানো জয়! তবে আরও কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছেন সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।‘যোগ্য দল হিসেবেই আমরা কোয়ার্টার ফাইনালে এসেছি। তবে একই সঙ্গে আমাদের এ কথা ভুললে চলবে না, সেমিফাইনালে আমাদেরকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। অস্ট্রেলিয়া বা ভারত যে দলই আসুক, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পরীক্ষাটা কঠিনতর হবে’—বলেছেন ১৯৯২ সালের পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য জাভেদ মিয়াঁদাদ।অতীতের ছোটখাটো ভুলত্রুটিগুলো শুধরে নেওয়ার ওপর জোর দিয়ে মিয়াঁদাদ বলেন, ‘আমাদের শক্তি, দুর্বলতা—দুটি দিকেই নজর দিতে হবে। প্রতিপক্ষ সম্পর্কেও বিস্তারিত জেনে নিতে হবে। কঠিনতর পরীক্ষার প্রস্তুতির এখনই সময়।’ ওয়েবসাইট।