‘কনিষ্ঠ’ ব্রায়ান্টের কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল জর্ডান, করিম আবদুল জব্বারের মতো সর্বকালের সেরাদের কাতারে এখনই হয়তো কেউ বসাবে না কোবি ব্রায়ান্টকে। কিন্তু লস অ্যাঞ্জেলেস লেকার্সের এই শ্যুটিং গার্ড একটা ক্ষেত্রে ছাড়িয়ে গেছেন আগের সব কিংবদন্তিকেই। সবচেয়ে কম বয়সে আমেরিকার জাতীয় বাস্কেটবলে (এনবিএ) ৩০ হাজার ক্যারিয়ার পয়েন্ট সংগ্রহের কৃতিত্ব দেখিয়েছেন ব্রায়ান্ট। এই মাইলফলক ছোঁয়ার জন্য ৩৪ বছর বয়সী ব্রায়ান্টের প্রয়োজন ছিল ১৩ পয়েন্ট। গত বুধবার লেকার্স-নিউ অরলিন্স হরনেটস ম্যাচে অনায়াসে গড়েছেন রেকর্ডটা। ব্রায়ান্টের আগে এনবিএতে ৩০ হাজার ক্যারিয়ার পয়েন্ট পেয়েছেন চারজন—করিম আবদুল জব্বার (৩৮৩৮৭), কার্ল মেলন (৩৬৯২৮), মাইকেল জর্ডান (৩২২৯২) ও উইল্ট চেম্বারলেন (৩১৪১৯)। রয়টার্স।