'কস্টলি' গোল!
নাম কার্লো কস্টলি। পরশু যে গোলটি করলেন, সেটি তাঁর নামের েচয়েও মূল্যবান। ৩১ বছর বয়সী এই হন্ডুরান স্ট্রাইকারের পা থেকে পরশু যে গোলটি এল, সেটির জন্য তাঁর দেশকে অপেক্ষা করতে হয়েছে ৩২ বছর! হন্ডুরাস প্রথম বিশ্বকাপ খেলেছিল ১৯৮২ সালে। বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে আটকে (১-১) দেওয়া ম্যাচে গোল করেছিলেন হেক্টর জেলায়া। পরের ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে গোল করেছিলেন এদুয়ার্দো লেইং। যুগোস্লাভিয়ার বিপক্ষে পরের ম্যাচ গোলশূন্য। প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া হন্ডুরাস আবার বিশ্বকাপ খেলার সুযোগ পেল ২০১০ সালে। কিন্তু তিন ম্যাচে গোল করতে পারেনি একটিও। এবারও প্রথম ম্যাচে গোল ছিল অধরা। পরশু নোয়েল ভায়াদোসের উড়ন্ত পাসে ইকুয়েডর ডিফেন্ডার হোর্হে গুয়াগুয়াকে বাতাসে ছিটকে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে দেশকে মহামূল্য গোল উপহার দিয়েছেন কস্টলি। ২১ জুন ১৯৮২-এর পর ২০ জুন ২০১৪! দল শেষপর্যন্ত হেরেছে। তো কী, গোল তো মিলেছে!