'কাজাখ কুরস' কুস্তিতে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ কুস্তির চেয়ে নিয়মকানুনে একটু আলাদাই ‘কাজাখ কুরস’ প্রতিযোগিতা। ছেলেদের বড় আলখেল্লা এবং মেয়েদের হিজাব পরে এই কুস্তি খেলতে হয়। এশিয়ান একাদশ ‘কাজাখ কুরস’ কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বাংলাদেশের একমাত্র খেলোয়াড় বেলাল আহমেদ। 
গত বছর কাজাখস্তানে এই টুর্নামেন্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী বেলাল এবার খেলবেন ৯৭ কেজি ওজন শ্রেণিতে। আগামী ১১-১৩ জুলাই চীনের আলতাই শহরে হবে প্রতিযোগিতা।