‘কিং পেয়ার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু এজবাস্টনে অল্পের জন্য বিরল এক রেকর্ডে নাম লেখানো হয়নি জুলকারনাইন হায়দারের। পাকিস্তানি উইকেটকিপারের এতে হাঁফ ছেড়ে বাঁচার কথা, রেকর্ডটি যে হতো ভীষণ লজ্জার! প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও প্রথম বলে আউট হয়েছিলেন জুলকারনাইন, কিন্তু তাঁকে বাঁচিয়ে দেয় ইউডিআরএস। ১৩৩ বছরের টেস্ট ইতিহাসে দুই ইনিংসেই প্রথম বলে আউট বা ‘কিং পেয়ার’ পেয়েছেন মাত্র ১১ জন। ১৮৯২ সালে এই ক্লাবের সূচনা হয়েছিল উইলিয়াম অ্যাটওয়েলের হাত ধরে, ২০০৭ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ পেয়েছেন বাংলাদেশের জাভেদ ওমর। জুলকারনাইনের নামটা থাকতে পারত আরও ছোট্ট একটি তালিকায়। অভিষেকে কিং পেয়ার পেয়েছেন টেস্ট ইতিহাসে একজনই, দক্ষিণ আফ্রিকার টমি ওয়ার্ড।