‘কিছু’ নিয়েই ফিরছে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গল টেস্টে ড্র। ড্র ওয়ানডে সিরিজেও। সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে হারলেও লড়াই করা গেছে শেষ পর্যন্ত। এক মাসের শ্রীলঙ্কা সফর শেষে আজ বেলা সোয়া ১১টায় এসব প্রাপ্তি নিয়েই দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল।দলের সঙ্গে অবশ্য ফেরার কথা নয় কোচ শেন জার্গেনসেনের। ছুটি নিয়ে কয়েকটা দিন দেশে কাটিয়ে আসার কথা তাঁর। তবে দলের সঙ্গে যোগ দেবেন জিম্বাবুয়ে সফরের আগেই।আজ দেশে ফেরার পর ছয় দিন ছুটি কাটাবেন দলের খেলোয়াড়েরাও। এরপর ৯ ও ১০ এপ্রিল দুই দিনের অনুশীলন শেষে জিম্বাবুয়ের উদ্দেশে যাত্রা ১১ এপ্রিল। জিম্বাবুয়ে সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।