'কিপ্টে' মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার এখন তিনিই। শুধু ক্লাব থেকেই বছরে আয় করেন দুই কোটি ৭০ লাখ ডলার। এর সঙ্গে বিভিন্ন পণ্যের দূতিয়ালি বাবদে আসা আরও কোটি ডলারের হিসাব তো আছেই৷ আর্জেন্টাইন ফুটবলের সূর্যসন্তান লিওনেল মেসি। বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলে অবস্থান করবেন সামনের পুরো এক মাস। তিনি না হয় দলের সঙ্গে থাকবেন। কিন্তু পরিবারের লোকজনের মাথা গোঁজার জন্য তো একটা জায়গা দরকার। বাবা হোর্হে মেসিকে দায়িত্ব দিলেন বাড়ি খোঁজার। অনেক খঁুজে মনমতো বাড়িও পাওয়া গেল৷ ৮৬ হাজার বর্গফুট জায়গায় তৈরি ২১ হাজার ৫০০ বর্গফুটের প্রাসাদোপম বাড়ি। সব মিলিয়ে বাড়িটিতে সাতটি স্যুইট, কামরার সংখ্যা ১৩। খোলামেলা সুন্দর বাড়ি। দেখেশুনে পছন্দও হয়েছিল মেসির। কিন্তু ভাড়া? এই এক মাসের জন্য ভাড়া গুনতে হবে ৬৭ হাজার ডলার! বাংলাদেিশ মুদ্রায় ৫২ লাখ টাকা৷ অঙ্কটা কি বেশি মনে হচ্ছে? হতেই পারে। কিন্তু মেসি, যাঁর টাকার আক্ষরিক অর্থেই কোনো হিসাব নেই। তিনিও টাকার পরিমাণ শুনে বেঁকে বসলেন! বাড়িওয়ালার সঙ্গে ভাড়া কমানোর জন্য দেনদরবার করে কিছু ঠিক করতে পারেননি। অগত্যা রিও ডি জেনিরোতে কম ভাড়ায় তুলনামূলক ছোট বাড়িতেই আপাতত ঠাঁই মিলল মেসি পরিবারের। রয়টার্স৷