‘কুকুরের মতো’ আচরণ করেননি মানচিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লোস তেভেজের দাবি উড়িয়ে দিলেন রবার্তো মানচিনি। পরশু ম্যানচেস্টার সিটির ইতালিয়ান কোচ দাবি করেছেন তেভেজের সঙ্গে ‘কুকুরের মতো’ আচরণ তো নয়ই, বরং ঠিক উল্টোটাই করা হয়েছে। তিন মাস পর সিটিতে ফেরার আগে ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন স্ট্রাইকার দাবি করেছিলেন মানচিনি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করাতেই গত সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে অনুশীলন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। আর মানচিনির ব্যবহারটা এমন ছিল, যেটা নাকি মানুষ শুধু কুকুরের সঙ্গেই করতে পারে।উয়েফা ইউরোপা লিগ খেলতে ম্যানচেস্টার সিটি এখন পর্তুগালের পোর্তোতে। সেখানেই পরশু এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পীড়াপীড়িতে তেভেজ সম্পর্কে মাত্র দুটি বাক্য খরচ করেছেন মানচিনি। বলেছেন, ‘তেভেজ যা বলেছে তার সঙ্গে আমি মোটেই একমত নই, কারণ আমি কখনোই তাঁর সঙ্গে খারাপ আচরণ করিনি। হয়তো উল্টোটাই হয়েছে, আমি সব সময়ই তাঁর সঙ্গে বেশ ভালো আচরণ করেছি।’ এরপর বলেছেন আগামী তিন মাসের জন্য এটাই তেভেজকে নিয়ে তাঁর শেষ উত্তর। পোর্তোর সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর ঝামেলা বাড়াতে চান না বলেই মানচিনির এই সিদ্ধান্ত। তেভেজকে সিটির ২৫ সদস্যের দলে রাখা হলেও ইউরোপা লিগের দলে রাখা হয়নি। আর্জেন্টাইন স্ট্রাইকার এখন একাকী অনুশীলন করছেন ম্যানচেস্টারে। ওয়েবসাইট।