'কুফা' ম্যারাডোনার জবাব
হুলিও গ্রন্দোনা খোঁচা দেবেন, আর ডিয়েগো ম্যারাডোনা মুখ বুজে সেটা সহ্য করবেন, তা কি হয়? তাঁকে আর্জেন্টিনা দলের জন্য ‘কুফা’ বলার জবাব ম্যারাডোনা দিলেন গ্রন্দোনার উদ্দেশে ‘মধ্য-আঙুল’ দেখিয়ে। এতটুকুতেই তৃপ্ত হওয়ার লোক ম্যারাডোনা নন। আর্জেন্টিনা ফুটবল সংস্থার (এএফএ) প্রধান গ্রন্দোনাকে বললেন ‘নির্বোধ’। গ্রন্দোনা এএফএর ওপর ভর করে চলেন ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘কেউ একজন বলেছে, আমি গ্যালারি ছেড়েছি বলেই ওই গোলটি হয়েছে৷ গ্রন্দোনাকে বলতে চাই, কঠোর পরিশ্রম করেই আমি নিজের খরচ িনজে জোগাই।’ গোলডটকম৷
ইরান-আর্জেন্টিনা ম্যাচে ম্যারাডোনা গ্যালারি ছাড়ার পরপরই মেসির গোলটি হয়। ম্যারাডোনাকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি গ্রন্দোনা। মন্তব্য করেছিলেন, ‘ওই কুফা মাঠ থেকে বের হয়েছে আর আমরা জিতেছি!’ এই ম্যারাডোনাই যে তাঁকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিলেন, সেটাও নিশ্চয়ই ভোলেননি ১৯৭৯ সাল থেকে এএফএর পদ ধরে রাখা গ্রন্দোনা।