'কোকিলতালীয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম বাস্তিয়ান। পরনে জার্মান সেনাবাহিনীর যুদ্ধ পোশাক। ঠোঁটের স্মিত হাসি দেখে নির্ভার হওয়ার উপায় নেই। বুক পকেটের ওপরে লাগানো ইগল ও স্বস্তিকা প্রতীকের যুগপৎ উপস্থিতি বলে দিচ্ছে ইতিহাসের ভয়ংকরতম সেনাবাহিনীর সদস্য তিনি। নাৎসি বাহিনীর সদস্যটির চেহারা হুবহু জার্মান ফুটবল দলের অধিনায়ক বাস্তিয়ান শোয়েনস্টাইগারের সঙ্গে মিলে যায়! না, রক্তমাংসের মানুষ নয়, এসআইডি নামের চীনা এক কোম্পানির বানানো পুতুল এই বাস্তিয়ান। এমনিতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মানদের জন্য স্পর্শকাতর ব্যাপার, তার ওপর নাৎসি পুতুল! সব মিলিয়ে ভীষণ রেগে গেছেন আসল শোয়েনস্টাইগার। রেগেমেগে মামলা ঠুকে দিয়েছেন। অবশ্য হংকংভিত্তিক কোম্পানিটির দাবি, শোয়েনস্টাইগারের সঙ্গে তাদের বানানো পুতুল ‘বাস্তিয়ানে’র মিল থাকাটা একেবারেই কাকতালীয়। চেহারা মিলে যাওয়া কাকতালীয় হলে পুতুলের নামও ‘বাস্তিয়ান’ রাখা তো ‘কোকিলতালীয়’! সিডনি মর্নিং হেরাল্ড।