‘কোচ অধিনায়কের ওপরে থাকতে পারে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বছর দেশের হয়ে খেলেছেন, কয়েক দফায় নেতৃত্বও দিয়েছেন। পাকিস্তান ক্রিকেটের সমস্যা তাঁর অজানা নয়। ক্রিকেটের প্রচারে কানাডা গিয়েও তাই ওয়াসিম আকরামকে কথা বলতে হলো পাকিস্তান ক্রিকেটের চিরকালীন বিতর্ক নিয়ে পাকিস্তান ক্রিকেট প্রায়ই যে অন্তর্দ্বন্দ্বে ঘুরপাক খায়, এর দায়টা কার?ওয়াসিম আকরাম: ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্টের। ক্রিকেট বোর্ড যদি খেলোয়াড়দের সামলাতে না পারে, তাহলে ওখানে থাকার কোনো দরকার নেই। এটা খুব সহজ কথা। অধিনায়ককে একটা সিরিজের জন্য নিয়োগ দেওয়ার অর্থ হলো, সবাই মনে করবে দল ব্যর্থ হলে আমারও সুযোগ আসতে পারে। সুতরাং প্রয়োজন দৃঢ়চিত্ত একজন অধিনায়ককে শুরুতেই বছর খানেক সময় দেওয়া।  টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে শিরোপা জেতানোর পর ইউনুস খানকে সমর্থন না দিয়ে কি ভুল করেছিল পিসিবি?আকরাম: ইউনুস এত ভালো একজন ছেলে, পুরোদস্তুর ভদ্রলোক। কিন্তু অধিনায়কত্ব থেকে দুবার পদত্যাগ করাও তো ঠিক নয়। নেতা হয়ে ছোট ছোট ব্যাপারে বিচলিত হলে চলবে না। সমস্যার মুখোমুখি হয়ে মোকাবিলা করতে হবে, পালালে চলবে না। ইউনুস এটাই করে আসছে। আফ্রিদিও এখন এটাই করছে। ভবিষ্যতে কী হতে পারে, এসব না ভেবেই সে দুবার অবসর নিল, দুবারই ফিরে এল। বারবার অবসর নেওয়া ও ফিরে আসা কোনো ফাজলামো নয়। সিনিয়র ক্রিকেটারদের কয়েকজনের আচরণেও আমি হতাশ। এক হাতে কখনো তালি বাজে না। খেলোয়াড়েরা যখন এমন কিছু করে, বোর্ডও বিরক্ত হয়। এখন মিসবাহ অধিনায়ক, যত দিন খেলবে ওকেই নেতৃত্বে রেখে দেওয়া উচিত। আবদুল রাজ্জাকের মতো পাকিস্তানের সেরা ক্রিকেটারদের অনেকে পথ হারিয়ে ফেলেছেন। তাঁর মতো খেলোয়াড় যে সম্ভাবনার চূড়া ছুঁতে পারলেন না, দায়টা কার?আকরাম: আমি মনে করি, দায় ক্রিকেটারদেরই। কাছ থেকে দেখে শেখার মতো লোক ওদের সামনে অনেক ছিল, শুধু আমি নই, ওয়াকার ইউনুস, সাঈদ আনোয়ার, ইনজামাম-উল-হক। তারা শিখেছেও, কিন্তু সেই ধারা ধরে রাখেনি। রাজ্জাকের যেমন ‘আমি বিশ্বের সেরা অলরাউন্ডার হব’—এই লক্ষ্যটা ছিল না। যেটা ছিল জ্যাক ক্যালিসের। রাজ্জাকের প্রতিভার কমতি ছিল না, কিন্তু ও মানসিকভাবে শক্তিশালী ছিল না।একই কথা বলা যায় শোয়েব আখতারের ক্ষেত্রেও। অবসরে যাওয়ার পর কেউ শোয়েবকে নিয়ে কথা বলছে না। বললেও হয়তো বলে, সে দ্রুততম বোলারদের একজন ছিল, কখনোই বলে না, ও ছিল গ্রেটদের একজন। দুটোর মাঝে পার্থক্য আছে। এই ক্রিকেটারদের অনেক প্রতিভা ছিল, কিন্তু লক্ষ্য বড় ছিল না। এমনকি আফ্রিদির ক্ষেত্রেও কথাটা সত্যি, ওর ব্যাটিংটা বিধ্বংসী হতে পারত। আফ্রিদি ও ওয়াকারের মাঝে ঝামেলায় বিস্মিত হননি?আকরাম: একটুও না। এমন হওয়াটা ছিল স্রেফ সময়ের ব্যাপার। পাকিস্তানে সমস্যা হলো, কোচরা ক্ষমতা চায়। একজন কোচের কেন ক্ষমতা লাগবে? তার কাজ কোচিং করানো এবং অধিনায়ককে সমর্থন ও সহযোগিতা করা। সে অধিনায়কের ওপরে থাকতে পারে না। গ্যারি কারস্টেন তিন বছর ভারতের কোচ ছিল, তাঁকে আমি টিভিতে বলতে গেলে দেখিইনি। কোচদের এভাবেই পর্দার আড়ালে থাকা উচিত। মাঠে দল নিয়ে লড়াই করবে অধিনায়ক, কোচ ও সহ-অধিনায়কের কাজ হলো তাঁকে সমর্থন দেওয়া। আমাদের সেই মানসিকতা নেই। আমি বুঝি না, একাদশ গড়ায় কেন কোচের ভূমিকা থাকবে!  ইরফান পাঠান, মিচেল জনসনসহ অনেক পেসারদেরই আপনি সাহায্য করেছেন। পাকিস্তানে এর প্রতিক্রিয়া কেমন?আকরাম: আমার কাছে এটা ক্রিকেটের প্রাপ্য। কোনো তরুণ আমার কাছে সাহায্য চাইলে আমাকে দিতে হবেই। ‘স্যরি, তুমি পাকিস্তানি নও’, এটা তো আর বলতে পারি না। আমার কাছে সব ক্রিকেটারই এক গোত্রের।  মোহাম্মদ আমিরের ঘটনায় নিশ্চয়ই হতাশ?আকরাম: খুবই হতাশ। কী একটা প্রতিভা! মাত্রই অসাধারণ এক বোলার হতে শুরু করেছিল ও, যে কি না ব্যাটিংও করতে পারে, আবার দারুণ ফিল্ডার। সুইং, রিভার্স সুইং, গতি—সবই ছিল। তবে ওর বয়স মাত্রই ১৯-২০। আশা করি, ফিরে আসবে। ভুল সবাই করে। ওর বয়স কম, শাস্তিও পেয়েছে। নিষেধাজ্ঞা শেষ হলেই ওকে সোজা প্রথম শ্রেণীর ক্রিকেটে ফেরানো উচিত, তারপর জাতীয় দলে। আমিরের জন্য কঠিন হবে। তবে আমি ওকে চিনি বলেই জানি, ও প্রতিদিনই অনুশীলন করে। আর্থিক ব্যাপারটা বাদ দিলে, টি-টোয়েন্টি কি ক্রিকেটের জন্য ভালো?আকরাম: টি-টোয়েন্টিকে বিনোদন হিসেবে নেওয়া উচিত। এটা দিয়ে ক্রিকেটারদের মান বিচার করা যাবে না। সেটা শুধু টেস্ট ক্রিকেট দিয়েই সম্ভব। টেস্ট ক্রিকেটে কেউ ভালো হলে অন্য সব ফরম্যাটে স্বয়ংক্রিয়ভাবেই ভালো হবে। —ওয়েবসাইট থেকে