'ক্যাপ্টেন ফ্যানটাসটিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ বছর বয়সে প্রথম বিশ্বকাপে (২০০২) গিয়েছিলেন অধিনায়ক হিসেবে। এবারও তিনি মেক্সিকোর অধিনায়ক, অধিনায়ক ছিলেন মাঝের দুটি বিশ্বকাপেও (২০০৬ ও ২০১০) প্রথম ফুটবলার হিসেবে টানা চারটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার ইতিহাস গড়েছেন এবার। স্মরণীয় করে রাখলেন মাঠের পারফরম্যান্সেও। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে পরশু তাঁর গোলেই এগিয়ে যায় দল। গোল করেছিলেন আগের দুটি বিশ্বকাপেও। টানা তিন বিশ্বকাপে গোল করা প্রথম মেক্সিকান তিনিই। ডিফেন্ডার হয়েও এমন রেকর্ড, ৩৫ বছর বয়সেও রাফায়েল মার্কেজ সত্যিই অনন্য!