'ক্যাপ্টেন' কুক ও নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রু স্ট্রাউসকে বিশ্রাম দিয়ে অ্যালিস্টার কুককে অধিনায়ক করে ২০১০ সালে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। ওই সফরের দুই টেস্টে অধিনায়কত্ব করা কুক ইংল্যান্ডের দায়িত্ব পুরোপুরি বুঝে পান ২০১২ সালের ভারত সফরে। সেই শুরু, এরপর গত চার বছরে ইংল্যান্ডের খেলা প্রতিটি টেস্টেই অধিনায়কের নাম অ্যালিস্টার কুক। এ সময় ৫০টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। ইংলিশ অধিনায়কদের মধ্যে টানা ম্যাচে নেতৃত্ব দেওয়ায় কুকের ওপরে আছেন শুধু মাইক আথারটন। এবারের বাংলাদেশ সফরে দুই ম্যাচে টস করতে নামলেই অবশ্য আথারটনকে ছুঁয়ে ফেলবেন কুক। সেটা টানা ম্যাচে তো বটেই মোট ম্যাচেও। ৫৪ ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন আথারটন, কুক আজ অধিনায়ক হিসেবে ৫৩তম ম্যাচ খেলবেন। টেস্টে টানা ম্যাচে অধিনায়কত্ব করেছেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার (৯৩)। সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটা অবশ্য দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের (১০৯)।

৯৩    অ্যালান বোর্ডার               ১৯৮৪-১৯৯৪

          অস্ট্রেলিয়া

৭৩             রিকি পন্টিং                             ২০০৪-২০১০                      

                  অস্ট্রেলিয়া

৬৫          স্টিভেন ফ্লেমিং                 ১৯৯৯-২০০৬

                  নিউজিল্যান্ড

৫২          মাইক আথারটন              ১৯৯৩-১৯৯৮

                  ইংল্যান্ড

৫০          মার্ক টেলর                    ১৯৯৪-১৯৯৯      

                  অস্ট্রেলিয়া

৫০*         অ্যালিস্টার কুক                ২০১২- 

                  ইংল্যান্ড