থিতু হয়েও বড় ইনিংস খেলতে না-পারার দুর্নাম তাঁর দীর্ঘদিনের সঙ্গী। তবে কাল ব্যতিক্রম, অসাধারণ এক অপরাজিত সেঞ্চুরিতে আবাহনীর বিপক্ষে মোহামেডানের জয়ের নায়ক। ম্যাচ শেষে শামসুর রহমান জানালেন, তাঁর ভাবনাজুড়েও এখন বড় ইনিংস খেলা

l ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন খেলছেন। এই ইনিংসটাকে কোথায় রাখবেন?
শামসুর রহমান: আমি বলব, আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। পঞ্চাশের পর বারবার আউট হয়ে যাচ্ছিলাম। ইংল্যান্ডেও এমন হচ্ছিল (‘এ’ দলের হয়ে)। এটা নিয়ে আমি অনেক চিন্তা করেছি। কোচের সঙ্গে কথা বলেছি, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি ইনিংসটা কীভাবে লম্বা করা যায়। অবশেষে আজকে সফল হলাম, ভালো লাগছে।
l সেই বড় ইনিংসটা এমন একটা ম্যাচে এল, ভালো লাগাটা আরও বেশি হওয়ার কথা...
শামসুর: তা তো অবশ্যই। আবাহনী-মোহামেডান ম্যাচ সব সময়ই অনেক বড় ম্যাচ। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। এই ম্যাচে ভালো করতে পারলে আত্মবিশ্বাসও অনেক বেড়ে যায়। ভবিষ্যতের জন্য যা দারুণ কাজে দেবে।
l এমন বড় ম্যাচে ২৮২ রান তাড়াটা সহজ নয়, ব্যাটিংয়ে নামার সময় পরিকল্পনা কী ছিল?
শামসুর: আসলে আমরা মাঝের ওভারে বোলিং অত ভালো করতে পারিনি, এ জন্য ওরা ২৮২ পর্যন্ত যেতে পেরেছে। রান তাড়াটা অবশ্যই সহজ ছিল না, ওরা শুরুতে ভালো বোলিংও করেছে। তবে উইকেট শুরুতে খানিকটা ভেজা ছিল, বল থেমে এসেছে। পরে অনেকটা সহজ হয়ে যায়, বল ব্যাটে এসেছে খুব ভালোভাবে। আমার পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত উইকেটে থাকা। বিশ্বাস ছিল, শেষ পর্যন্ত থাকতে পারলে ম্যাচ বের করে আনতে পারব।
l শেষ ওভারে যখন মুক্তার রান করতে পারছিলেন না, আরেক পাশ থেকে কেমন লাগছিল?
শামসুর: শেষ বল পর্যন্ত খেলাটা যাওয়া উচিত হয়নি। ক্রিকেট খেলায় যেকোনো সময়ই যেকোনো কিছু হতে পারে। আর এমন বড় ম্যাচে চাপের কারণে অনেক কিছুই হয়ে যেতে পারে। যা-ই হোক, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল।
l আজ গোটা ক্রিকেটাঙ্গনের দৃষ্টি ছিল এই ম্যাচে, জাতীয় নির্বাচকদের নজর কতটা কাড়তে পারলেন বলে মনে হয়?
শামসুর: দেখুন, আমার কাছে যেখানেই খেলি না কেন, রান করাটা সব সময় জরুরি মনে হয়। সামনে জাতীয় দলের অনেক খেলা আছে। তবে আমি জাতীয় দল নিয়ে ভাবছি না। নিজের মতো খেলে যেতে চাই। রান পেলে অবশ্যই সুযোগ আসবে।
l এমন পারফরম্যান্সের পেছনে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পের অবদান কতটা আছে?
শামসুর: অনেক অবদান আছে। ক্যাম্পটি সব ক্রিকেটারেরই ফিটনেসের জন্য খুব ভালো হয়েছে। মৌসুমের শুরুতে এমন একটি ক্যাম্প সবার জন্যই প্রয়োজন। আমার নিজের কথা বলতে পারি, এখন আমার নিজের ফিটনেস লম্বা সময় ব্যাটিং করার জন্য আদর্শ। ক্যাম্পে যারা ছিল, তারা সবাই আসলে এখন অনেক ফিট।
অল্পস্বল্প
‘ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস’
ক্রীড়া প্রতিবেদক