‘ক্যাসিয়াস সবার জন্য আদর্শ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েক বছর ধরেই খুব ভালো সময় কাটাচ্ছেন ইকার ক্যাসিয়াস। তাঁর অধিনায়কত্বে বিশ্বকাপ ও টানা দুইবারের ইউরো শিরোপা জয়ের রেকর্ড গড়েছে স্পেন। কিন্তু এখনও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা হাতে তুলতে পারেননি এসময়ের অন্যতম সেরা এই গোলরক্ষক। সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পর বার্সেলোনার সাবেক গোলরক্ষক ম্যানুয়েল রেইনাও এবছরের ব্যলন ডি’অর ক্যাসিয়াসকেই দেওয়ার সুপারিশ করেছেন। রেইনার মতে, বর্তমান ফুটবল জগতে ইকার ক্যাসিয়াস সবার জন্যই একজন আদর্শ।এই বছর ক্লাব ফুটবলেও সাফল্য পেয়েছেন ক্যাসিয়াস। স্প্যানিশ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলে শিরোপা জিতেছেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক। এরপর সদ্য শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপেও পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্য। টানা দ্বিতীয়বারের মতো ইউরো শিরোপাটা জিতে রেকর্ড গড়েছে লা রোজারা। আর এসবের স্বীকৃতি হিসেবে এবারের ফিফা বর্ষসেরা পুরস্কারটা ক্যাসিয়াসের হাতেই ওঠা উচিত্ বলে মনে করেন ম্যানুয়েল রেইনা। বার্সেলোনার সাবেক এই গোলরক্ষক সম্প্রতি বলেছেন, ‘এবারের ব্যলন ডি’অর ইকার ক্যাসিয়াসেরই প্রাপ্য। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি জিতেছেন লা লিগা। এরপর স্পেনের হয়েও জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। আর এসবকিছুর জন্য নিঃসন্দেহেই পুরস্কারটা তারই পাওয়া উচিত্।’বর্তমান ফুটবল জগতে ক্যাসিয়াস, তরুণদের জন্য একজন আদর্শ ফুটবলার বলেও মন্তব্য করেছেন রেইনা। তিনি বলেছেন, ‘ক্যাসিয়াস সব তরুণ ফুটবলারের জন্যই একজন আদর্শ। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি খুবই চমত্কার আচরণ করেছিলেন। রেফারি যখন অতিরিক্ত সময় যোগ করতে যাচ্ছিলেন, তখন ক্যাসিয়াস ইতালিকে সম্মান জানানোর জন্য সেটা করতে নিষেধ করেছিলেন। আরও বেশি সময় ধরে খেলাটার কোন প্রয়োজনই ছিল না।’