‘ক্রিকেট-দেবতা’র সত্য কথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের শতকোটি মানুষ তাঁকে বসিয়েছে ‘ক্রিকেট-দেবতা’র আসনে। কিন্তু বিনয়ী শচীন টেন্ডুলকার বললেন, তিনি দেবতা নন। তিনি ভুল করেন। দেবতারা ভুল করেন না। গতকাল বেঙ্গালুরুতে হয়ে গেল সানফিস্ট বিস্কুট ‘খাও এবং শচীনের সঙ্গে সাক্ষাৎ করো’ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থেকে এনডিটিভিকে টেন্ডুলকার কথা বলেছেন আরও অনেক বিষয় নিয়ে।কেন ক্রিকেট আর পড়াশোনাটা একসঙ্গে চালিয়ে যেতে পারেননি, কীভাবে নিজেকে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, কেন শততম সেঞ্চুরি করে বাঁধভাঙা উদ্যাপন করেননি, আকাশের দিকে তাকিয়ে কী বলেছিলেন—টেন্ডুলকার বলেছেন তাঁর জীবনের অনেক অজানা কথাই। ক্রিকেট-দেবতা প্রসঙ্গে তাঁর কথা, ‘আমি দেবতা নই, আমি ভুল করি। দেবতারা তা করেন না।’ নিজেকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হতে সব সময়ই অনুপ্রেরণা নিয়েছেন দুই আদর্শের কাছ থেকে, ‘সব সময়ই সুনীল গাভাস্কার এবং ভিভিয়ান রিচার্ডস ছিল আমার আদর্শ। আমি চেয়েছি, আমার খেলায় দুজনেরই মিলিত ছাপ থাক।’ক্রিকেট আর পড়াশোনা সম্পর্কে তাঁর কথা, ‘আমি পড়াশোনা এড়িয়ে ক্রিকেট খেলেছি। তবে আমি ক্রিকেট এবং পড়াশোনা দুটোরই ভারসাম্য রক্ষা করে চলার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। ক্রিকেট আমার ঘুম কেড়ে নিয়েছিল। এমনকি বাইরে অন্ধকার হয়ে গেলেও আমি খেলে যেতাম, এমনই ছিল ক্রিকেটের প্রতি টান। আমার পক্ষে ক্রিকেটবিহীন জীবন কল্পনা করা কঠিন।’টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরিটি করেছিলেন গত এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে। সেই সেঞ্চুরির উদ্যাপন না করা নিয়ে তাঁর কথা, ‘লম্ফ-জম্ফ বা উদ্যাপন করিনি। কারণ ঈশ্বরের কাছে আমার প্রথম প্রশ্ন ছিল, কেন এটা এত দেরিতে এল? আমি কি কিছু ভুল করেছিলাম? এক শ কোটিরও বেশি মানুষ এর জন্য অপেক্ষায়, এত বেশি সময় নেওয়াটা ঠিক হয়নি...।’জাতীয় দলের জার্সি সম্পর্কে বলেছেন, ‘ভারতের জার্সি এবং ক্যাপ পরাটা ছিল আমার কাছে বিশেষ কিছু। এটা ১০ জোড়া জিনস কিংবা ২০টি টি-শার্টের ব্যাপার নয়। ভারতের হয়ে দীর্ঘ সময় ধরে খেলে যাওয়াটা অবিশ্বাস্য।’ ওয়েবসাইট।