‘ক্রিকেটারদের নিঃশেষ করবে আইপিএল’
চোখধাঁধানো অর্থের ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। তবে কাড়ি কাড়ি টাকা অর্জনের সুযোগ এনে দেওয়া এই প্রতিযোগিতা সম্পর্কে শুরু থেকেই নেতিবাচক মনোভাব রয়েছে অনেকের। আইপিএল সমালোচকদের দলে আছেন নাসের হোসেইনও। ইংল্যান্ডের সাবেক এ অধিনায়কের বিশ্বাস, চোখধাঁধানো অর্থের প্রলোভন দেখিয়ে একসময় ক্রিকেটারদের নিঃশেষ করবে আইপিএল।‘আমি আইপিএল দেখেছি। আমি জানি, এটা ভারতীয়দের। ভারতীয়রা এ প্রতিযোগিতা দেখতে খুবই ভালোবাসে। ব্রিটেনে বসবাসরত ভারতীয়রাও এটাকে পছন্দ করে। এটা ভালো প্রতিযোগিতা। তবে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না গেলে একসময় ক্রিকেটারদের নিঃশেষ করবে আইপিএল’—এক সাক্ষাত্কারে বলেছেন হোসেইন।সম্প্রতি টেস্ট সিরিজে ভারতীয় দলকে ৪-০তে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। নাসের হোসেইন নিশ্চিত, এর ফলে আইপিএলে ইংলিশ ক্রিকেটারদের চাহিদা বড়ে যাবে। তবে তিনি চান, আইপিএলে অংশ নেওয়া প্রশ্নে ক্রিকেটারদের ওপর যেন নিষেধাজ্ঞা আরোপ করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।হোসেইন বলেছেন, ‘ওরা তো আমাদের ক্রিকেটারদের বলবে, আইপিএলে আস, খেল আর টাকা নাও। অর্থের লোভে ক্রিকেটাররাও আকৃষ্ট হবে। তবে বোর্ডকে নিশ্চিত করতে হবে, কেউ যেন ওখানে যেতে না পারে।’ ওয়েবসাইট।