‘ক্রিকেটে ভারত-আধিপত্য বজায় থাকবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নিয়মিত দলের বেশির ভাগ ক্রিকেটারই নেই চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে। টেন্ডুলকার, শেবাগ, ধোনি, জহির খানদের ছাড়া দ্বিতীয় সারির একটা দল নিয়েই ভারত যে রকম পারফরমেন্স দেখিয়ে চলেছে, তাতে রীতিমতো বিস্মিত ডানকান ফ্লেচার। তরুণ ক্রিকেটারদের ওপর ভর করে বিশ্বকাপজয়ীরা আরও ৫-১০ বছর ক্রিকেটজগতে আধিপত্য করবে বলে মনে করছেন ভারতের এই নতুন কোচ।ফ্লেচার বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট এখন খুবই ভালো অবস্থানে আছে। তাদের অনেক মেধাবী তরুণ ক্রিকেটার আছে। আমার মনে হয়, আগামী ৫-১০ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ভারতেরই আধিপত্য থাকবে।’গতকাল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজটি জিতে নিয়েছে ভারত। মাত্র ৯২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলার পর রোহিত শর্মার ৮৬ রানের অসাধারণ এক লড়াকু ইনিংসের সুবাদে ২২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারীরা। ডানহাতি এই ব্যাটসম্যানের ভূয়সী প্রশংসা করে ফ্লেচার বলেছেন, ‘এটা ছিল একটা অসাধারণ ইনিংস। রোহিত শর্মা ভারতের টেস্ট দলে সুযোগ পায় না। কিন্তু সে যেকোনো সময় একটা ম্যাচজয়ী ইনিংস খেলতে পারে। এ রকম খুব কমই দেখা যায়। সে যেকোনো টেস্ট দলেই খেলার যোগ্যতা রাখে।’ পিটিআই।