‘ক্রুইফই আমার আদর্শ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে বার্সেলোনার মূল দলের কোচ হয়েই দলকে জিতিয়েছেন টানা তিনটি লিগ শিরোপা। দুবার চ্যাম্পিয়নস লিগসহ তিন বছরে ক্লাবকে জিতিয়েছেন ১২টি শিরোপা! ৪০ বছর বয়সেই পেপ গার্দিওলা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা কোচ হিসেবে।সাফল্য বিচারে অনেকে তুলনা করছেন ইয়োহান ক্রুইফের সঙ্গেও। কিন্তু বার্সেলোনা কোচ বলছেন, ক্রুইফ তাঁর আদর্শ। সাবেক গুরুর কাছ থেকে পাওয়া শিক্ষাটাই তাঁকে প্রভাবিত করেছে বেশি। প্রমাণ তাঁর কাজের মধ্যেও। ক্রুইফের আক্রমণাত্মক ফুটবল-দর্শনটাই গার্দিওলা আবার ফিরিয়ে এনেছেন বার্সেলোনার খেলায়।সাধারণ মানের এক দল বার্সেলোনার খোলনলচে পাল্টে দিয়েছিলেন ক্রুইফ। ১৯৮৮ সালে দায়িত্ব নিয়ে গড়েছিলেন স্বপ্নের দল। লিগ শিরোপা জেতান টানা চারটি! ডাচ কিংবদন্তির বার্সা-সাফল্যে গার্দিওলা ছিলেন মাঠের সৈনিক। কোচ ক্রুইফের সঙ্গে খেলোয়াড় গার্দিওলা কাজ করেছেন দীর্ঘ ছয় বছর। সেই স্মৃতিই রোমন্থন করছেন গার্দিওলা, ‘ইয়োহান ক্রুইফই আমার বড় আদর্শ। আমি তাঁর সঙ্গে ছয় বছর কাটিয়েছি এবং অনেক শিখেছি।’ ওয়েবসাইট।