‘ক্লপ বড্ড বাজে বকে’
এবারের চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গে ইতিমধ্যেই দেখা হয়ে গেছে বরুসিয়া ডর্টমুন্ডের। গ্রুপ পর্বে জার্মান ক্লাবটির সঙ্গে স্প্যানিশ জায়ান্টদের দুটি ম্যাচের ফলের পাল্লাটা অবশ্য বরুসিয়ার দিকেই ঝুঁকে আছে। নিজেদের মাঠে তারা রিয়ালকে হারিয়েছিল ২-১ গোলে। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা ম্যাচটি অবশ্য ২-২ গোলে শেষ হয়।গ্রুপ পর্বের সাফল্যেই কিনা ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ আসন্ন সেমির লড়াই নিয়ে দারুণ উজ্জীবিত। বিভিন্নভাবে তিনি গণমাধ্যমের কাছে বিষয়টি প্রকাশ করেছেন। তবে কোপের কথাবার্তা রিয়াল কোচ হোসে মরিনহোর কাছে একটু বাড়াবাড়িই ঠেকছে। বিরক্তি প্রকাশ করে তিনি বলেছেন, ‘ক্লপ বড্ড বেশি কথা বলে।’মরিনহো বলেন, ‘সেমিতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মুখোমুখি হওয়ার বিষয়টি ঠিক হওয়ার পর থেকে আমি কিন্তু ডর্টমুন্ডকে নিয়ে একটি কথাও বলিনি। আর উল্টো দিকে ক্লপ বাজে বকে যাচ্ছে অবিরত।’ মরিনহো আরও বলেন, ‘আমি কথার চেয়ে কাজটাই গুরুত্ব দিই বেশি। দুই সপ্তাহ ধরে সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ডকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ওদের নিয়ে আমি কথা বলব আগামী মঙ্গলবার, তার আগে নয়।’ডর্টমুন্ডকে নিয়ে ‘কাজ করে যাওয়া’র প্রক্রিয়ার অংশ হিসেবে কিছুদিন আগে মরিনহো চুপিসারে জার্মানি সফরে গিয়েছিলেন। সেখানে বুন্দেসলিগায় বরুসিয়ার একটি ম্যাচ তিনি মাঠে বসে দেখেছেন। ইয়ুর্গেন ক্লপ এ ব্যাপারে সমালোচনা করে বলেছিলেন, ‘জার্মানিতে কষ্ট করে এসে মরিনহো যা করছেন, তা এককথায় অর্থহীন।’একই সঙ্গে ক্লপ মন্তব্য করেছিলেন, ‘চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দুটি খেলার পর হয়তো ডর্টমুন্ডকে নিয়ে রিয়াল একটু চিন্তাতেই আছে।’ ওয়েবসাইট।