‘ক্ষুব্ধ’ দর্শককে ডেকে নিলেন তামিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখে যা আসছিল, তা-ই বলছিলেন এক দর্শক। উদ্দেশ্য তামিম ইকবাল। মাঠ থেকে গ্যালারির তরুণ ওই দর্শককে লক্ষ করছিলেন তামিমও। কাল দিনের খেলা শেষে তাঁকে ডেকে নিলেন ড্রেসিংরুমে।না, চট্টগ্রামের ছেলে তামিম চট্টগ্রামেরই ওই দর্শকের সঙ্গে খারাপ আচরণ করেননি। বাংলাদেশ দলের বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে, তামিম এবং আরও কয়েকজন তাঁকে দীর্ঘক্ষণ বোঝানোর চেষ্টা করেছেন, খেলোয়াড়েরা কখনোই ইচ্ছা করে খারাপ খেলেন না। বরং অনেক সময় তাঁরাই দেশের মুখ উজ্জ্বল করেন। তার পরও দর্শকদের এমন আচরণ দুঃখজনক। ওই তরুণের কাছে তামিম জানতে চান, ‘চট্টগ্রামের ছেলে হয়ে চট্টগ্রামে এসে আমাকে গালি শুনতে হবে কেন?’তামিমের কথায় দর্শক নিজের ভুল বুঝতে পেরেছেন। দুঃখও প্রকাশ করেছেন। পরে তামিম তাঁকে কোমল পানীয় খাইয়ে ভালোভাবেই বিদায় করেন ড্রেসিংরুম থেকে।