'খুনি' আনচেলত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লো আনচেলত্তি সজ্জন লোক, রগচটা বলে দুর্নাম নেই রিয়াল মাদ্রিদ কোচের। কিন্তু শুনে চমকে যেতে পারেন, একজনকে নাকি খুন করতে চেয়েছিলেন ইতালিয়ান কোচ! না, কোনো ব্যক্তিগত পূর্বশত্রুতা নয়, কোনো রেষারেষির জেরেও নয়। ব্যাপারটা নিখাদ ফুটবলীয়। ইচ্ছেটা চেলসিতে থাকার সময়ই জেগেছিল আনচেলত্তির। ক্যারিয়ারে খেলোয়াড়দের ভালোভাবেই সামলেছেন। কিন্তু চেলসিতে থাকার সময় এক খেলোয়াড় নাকি তাঁর এমনই অবাধ্য হয়েছিলেন, আনচেলত্তি তাঁকে ‘খুন’ করে ফেলবেন বলে ভেবেছিলেন! নিজেই দুষ্টুমি করে সেদিন বললেন, ‘চাইলে তো আর সবকিছু করা যায় না!’ সেই ‘বিদ্রোহী’ খেলোয়াড়ের নাম অবশ্য জানাননি আনচেলত্তি। ওয়েবসাইট।