‘খুবই সম্মানিত বোধ করেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ক্রীড়া ইতিহাসের সেরা তারকা পেলেন সেরা সম্মান। দক্ষিণ এশীয় গেমসের মশাল জ্বালালেন কাজী সালাউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে গোটা আয়োজন নিয়েই কথা হলো বাফুফে সভাপতির সঙ্গে আপনি মশাল জ্বালিয়েছেন, নিশ্চয়ই খুব উত্ফুল্ল ছিলেন তখন।কাজী সালাউদ্দিন: তখন যে আমার কেমন লেগেছিল ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হচ্ছিল, আমি বুঝি তরুণ বয়সে ফিরে গেছি। এমন লাগার কারণ?সালাউদ্দিন: তরুণ বয়সে যখন খেলতাম, স্টেডিয়াম থাকত পরিপূর্ণ। অনেক চোখ আমার ওপর থাকত। আজও তাই হলো। সবাই আমার দিকে তাকিয়ে ছিল। বিশেষ কিছু কি মনে পড়ছিল?সালাউদ্দিন: হ্যাঁ, স্বাধীনতার কথা। তরুণ বয়সে স্বাধীনতার জন্য ফুটবল মাঠে যুদ্ধ করেছি। সেই দিনগুলো যেন ফিরে এল। স্বাধীনতা না এলে তো আজকের দিনটি আসত না। আপনার জন্য তো এটা বিশেষ সম্মানও...সালাউদ্দিন: সত্যি কথা বলতে আমি খুবই সম্মানিত বোধ করেছি। জীবনে এমন সময় কমই এসেছে। ধন্যবাদ জানাই আয়োজকদের, তাঁরা আমাকে এই সম্মান দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানটা কেমন হলো?সালাউদ্দিন: দারুণ। এটা একটা লাইট শো হয়েছে। অ্যাকুয়াটিক শো খুবই ভালো লেগেছে। পানি, আলোক রশ্মি, আতশবাজি...সব মিলিয়ে অ্যাকুয়াটিকস শো-টা দারুণ ছিল। বাকি আয়োজনগুলো?সালাউদ্দিন: ভালো হয়েছে। আমি উপভোগ করেছি। বাংলাদেশ চাইলে যে পারে, এই অনুষ্ঠান করে সেটা দেখিয়েছে। আমার মনে হয়, সামনে আরও বড় অনুষ্ঠান করতে পারবে বাংলাদেশ। এই গেমসে বাংলাদেশ দলের কাছ থেকে কী প্রত্যাশা আপনার?সালাউদ্দিন: কর্মকর্তারা তাদের একশ ভাগ দিয়েছে। এখন চাইব, খেলোয়াড়েরাও যাতে একশ ভাগ দেয়। একশ ভাগ দিলে ফল যা হওয়ার হবে, আফসোস থাকবে না। তবে ফুটবল দল ছাড়া অন্য দলগুলোর খবর আমি তেমন জানি না। আমি শুধু ফুটবল নিয়েই ভাবছি। ফুটবল দলের কাছে এবারের গেমসে কী চাইছেন আপনি?সালাউদ্দিন: তারা যেন হারের আগে না হেরে যায়। মাঠে লড়াই চাই। প্রত্যাশা তো অবশ্যই ভালো ফল। দেশের মাটিতে খেলা, আমি চাইব দল যাতে সোনা জিততে পারে। প্রধানমন্ত্রী এসেছেন অনুষ্ঠানে। তাঁর সঙ্গে কথা হয়েছে?সালাউদ্দিন: কথা হয়েছে, তবে তা শুধু শুভেচ্ছা বিনিময়। এমন অনুষ্ঠানে আসলে অন্য কিছু নিয়ে কথা বলা আমার পছন্দ নয়।