'খেললেন' কাকাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্ন থাকলেও স্কলারির দলে জায়গা হয়নি তাঁর। তবে বৃহস্পতিবার ব্রাজিল-ক্রোয়েশিয়ার উদ্বোধনী ম্যাচটি দেখতে কাকা ঠিকই ছুটে গেলেন মাঠে। সেখানেই এক খুদে ভক্তের সঙ্গে এসি মিলান মিডফিল্ডার l এএফপি
স্বপ্ন থাকলেও স্কলারির দলে জায়গা হয়নি তাঁর। তবে বৃহস্পতিবার ব্রাজিল-ক্রোয়েশিয়ার উদ্বোধনী ম্যাচটি দেখতে কাকা ঠিকই ছুটে গেলেন মাঠে। সেখানেই এক খুদে ভক্তের সঙ্গে এসি মিলান মিডফিল্ডার l এএফপি

টানা তিনটি বিশ্বকাপ খেলেছেন। চতুর্থ বিশ্বকাপ খেলা হলো না। স্কলািরর দলে এবার ঠাঁই পাননি কাকা। বিশ্বকাপ দলে সুযোগ না পেলে অভিমানে খেলাই েদখবেন না বলেছেন তেভেজ। কিন্তু কাকা শুধু খেলাই দেখছেন না, মাঠে তাঁর উপস্থিতিও জানান দিচ্ছেন ভালোভাবে।
ব্রাজিল-ক্রোয়েশিয়া উদ্বোধনী ম্যাচে বার কয়েক ক্যামেরা ঘুরল কাকার দিকে। মনেই হচ্ছিল না, ঘরের মাঠে খেলতে পারছেন না বলে এতটুকু ক্ষোভ আছে। চেহারায় খানিক পরিবর্তন, মুখে খোঁচাখোঁচা দাড়ি। ফুটবল যে তাঁর ধ্যানজ্ঞান, তা বোঝা গেল গ্যালারিতে সরব উপস্থিতিতে। ম্যাচজুড়েই ব্রাজিলকে উৎসাহ দিয়ে গেলেন। কখনো হাততালি, কখনো আবদার মিটিয়ে ছবি তোলা—এই কাকাকে দেখে বেশ উজ্জীবিত লাগল। নেইমারের পেনাল্টি নেওয়ার পুরো মুহূর্তটা তো নিজে ভিডিওই করে রাখলেন!
কাকাকে এভাবে টিভি পর্দায় দেখার কথা নয় তেভেজের। তবে এই কাকাকে দেখলে নিশ্চয়ই সিদ্ধান্ত পাল্টাতেন আর্জেন্টাইন তারকা। মাঠের বাইরে থেকেও যে ‘খেলা’ যায়, কাকা সেটি দেখিয়েছেন। উপেক্ষিতদের জন্য এটা হতে পারে বড় উদাহরণই।
কাকার কাছে নিজের খেলার চেয়েও দেশ বড়। আগামী বিশ্বকাপে ফিফার সাবেক এই বর্ষসেরা ফুটবলারের বয়স হবে ৩৬। সেটিতেও সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। নিন্দুকেরা হয়তো বলবেন, ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচে রেফারিই ছিলেন ব্রাজিলের ‘দ্বাদশ’ খেলোয়াড়! আসলে এ ম্যাচে ব্রাজিলের ‘দ্বাদশ’ খেলোয়াড়ের নাম কাকা! এএফপি ও গোলডটকম৷