'খোঁজ দ্য বল' গেমে মোবাইল ফোনসেট পেলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবল কুইজ
বিশ্বকাপ ফুটবল কুইজ

বিশ্বকাপজুড়ে প্রথম আলো পাঠকদের জন্য নানামাত্রিক কুইজের আয়োজন করছে। যেদিন খেলা, সেদিনই পুরস্কার জেতার সুযোগ থাকছে ২৮ অঞ্চলে প্রথম আলোর কার্যালয়ে। প্রতিদিন সারা দেশের পাঠকদের জন্য আছে দুটি এসএমএস কুইজ। থাকছে সাপ্তাহিক, পর্বভিত্তিক, অনলাইন ও ফেসবুক মিলিয়ে মোট ১৬টি কুইজের জমজমাট আয়োজন। আজ ছাপা হলো বিশ্বকাপ উপলক্ষে প্রথম আলোর কুইজ আয়োজনের শেষ দিনের কুইজ এবং ফেসবুক গেম খোঁজ দ্য বলের বিজয়ীদের নাম।
বিশ্বকাপ ফুটবল ২০১৪ উপলক্ষে প্রথম আলো ফেসবুক ফ্যান পেজে চলছে গেম খেলে পুরস্কার জেতার এক মজার প্রতিযোগিতা। ‘খোঁজ দ্য বল’ শীর্ষক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিদিন একটি করে মোবাইল ফোনসেট জেতার সুযোগ থাকছে। প্রথম আলোর ফেসবুক পেজে (www.fb.com/DailyProthomAlo) অ্যাপ হিসেবে এই গেমটি আছে। বল খোঁজার এই প্রতিযোগিতায় প্রতিদিন বিজয়ী হচ্ছেন ওই দিনের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী। প্রতিবার খেলার পর অংশগ্রহণকারীকে তাঁর অর্জিত পয়েন্ট জানিয়ে দেওয়া হচ্ছে ‘লিডার বোর্ড’-এ। সঙ্গে দেখা যাচ্ছে ওই দিনের শীর্ষ পয়েন্ট অর্জনকারীদের তালিকাও। গেমটি সরাসরি যাওয়া যাবে এই লিংকের (http://bit.ly/TYpKy5) মাধ্যমে। এই প্রতিযোগিতা চলবে আজ ১৩ জুলাই রাত ১২টা পর্যন্ত। বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে সব বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এ ব্যাপারে প্রথম আলো থেকে বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করা হবে।