'গরিব' জিজু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকো মাথার লোকটা বসে আছেন বেঞ্চে, কখনো উঠে চিৎকার করে কিছু একটা বলছেন খেলোয়াড়দের। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ ডাগ-আউটে এটি পরিচিত দৃশ্য। জিনেদিন জিদানের কাজটা এখন নেপথ্য নায়কের, ফ্রেঞ্চ কিংবদন্তি রিয়াল মাদ্রিদের সহকারী কোচ। নতুন ভূমিকায় টাকাকড়ি কেমন পাচ্ছেন জিজু? যদি ভেবে থাকেন অনেক, ভুল ভেবেছেন! জিজুর বার্ষিক বেতন করসহ ৬ লাখ ইউরো।
জিজুর এই আর্থিক ‘দৈন্যের’ খবরটা ফাঁস করেছে দৈনিক মার্কা। যাঁরা এখনো বুঝতে পারছেন না এটা কতটা কম তাঁদের জন্য কয়েকটা উদাহরণ দিলেই চলবে। কোচ কার্লো আনচেলত্তির বার্ষিক বেতন আনুমানিক ৭৫ লাখ ইউরো, জিজুর ১২ গুণেরও বেশি। টিটো ভিলানোভা যখন গার্দিওলার সহকারী ছিলেন, পেতেন ৩৫ লাখ ইউরো। এমনকি মরিনহোর ফিটনেস কোচ রুই ফারিয়া পর্যন্ত ১০ লাখ ইউরো বেতন পেতেন।
কিন্তু অভিজ্ঞতা সঞ্চয়ের জন্যই কি এই বেতনে রাজি হয়েছেন জিদান? ওয়েবসাইট।