'গুজব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্কটা এখন কাগজে-কলমে, স্বামী-স্ত্রীর বাস্তবিক সম্পর্ক তাঁদের মধ্যে নেই। সানিয়া মির্জা ও শোয়েব মালিককে নিয়ে দিন কয়েক আগে এমনই খবর ছড়িয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমে। সানিয়া তাৎক্ষণিকভাবেই সেসব গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। এবার শোয়েব মালিকও দাবি করলেন, আগের মতোই অটুট আছে তাঁদের দাম্পত্য। এখন তাঁরা দুবাইয়ে আছেন একসঙ্গেই, এটি জানিয়ে শোয়েব বলেছেন, ‘পেশাদার অ্যাথলেট হিসেবে আমাদের অনেক কাজে সময় ব্যয় হয়। এর অর্থ এই নয় যে আমাদের বিয়েটা ভেঙে গেছে।’ পাকিস্তানের নায়িকা হুমাইমা মালিকের সঙ্গে শোয়েব প্রেম করছেন বলে গুঞ্জন পাকিস্তানে। সম্প্রতি তাঁদের নাকি একত্রে দেখাও গেছে। হুমাইমার সঙ্গে সম্পর্কটা অস্বীকার করছেন করেননি শোয়েব, তবে জানিয়েছেন, তাঁদের সম্পর্কটা স্রেফ বন্ধুতার। সানিয়া-শোয়েবের দাম্পত্য আসলেই ঝড়ের মুখে পড়েছে কি না সেটি বলতে পারে শুধু সময়। পিটিআই।