প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্গার, চকলেট, চিপস বা কোল্ড ড্রিংকস—কাভি নেহি! মিচেল ম্যাকলেনাহান ওসব পারতপক্ষে ছুঁয়েও দেখেন না। সুস্বাদু খাবারের প্রতি এই বৈরাগ্য কেন নিউজিল্যান্ড ফাস্ট বোলারের? অরুচি নয়, স্বাস্থ্যগত কারণেই রসনায় লাগাম পরিয়ে রেখেছেন ম্যাকলেনাহান। তাহলে তিনি কী খান? নারকেলের শাঁস, অন্যান্য ফলমূল আর শুকানো মাংস, যাকে বলে ‘গুহাবাসীর মেন্যু’! তবে শুধু যে খান তাই নয়, অন্যদেরও উৎসাহিত করেন। নয় মাস আগে ভেষজ খাবার বিক্রির একটা প্রতিষ্ঠানও খুলে বসেছেন। নিজেই আবার সেটির মডেল। কিন্তু দলের সঙ্গে যখন সফরে থাকেন? তখনো নাকি ফলমূলই খেয়ে অনেকটা সময় কাটিয়ে দেন! ওয়েবসাইট।