‘গেইলকে তাড়াতাড়ি ফেরাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস গেইলের হাতে ‘কচুকাটা’ হয়েছেন। গেইল কী জিনিস তা অস্ট্রেলীয় অধিনায়ক জর্জ বেইলির চেয়ে আর কে বেশি বোঝে! টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে এই বেইলি জানিয়ে দিয়েছেন, যদি শ্রীলঙ্কা এই ম্যাচ জিততে চায়, তাহলে তাদের গেইলকে আউট করতে হবে খুব তাড়াতাড়ি। গেইলকে ব্যক্তিগত ২০ রানের আগে ফিরিয়ে দিতে পারলেই শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা দেখা দেবে।‘গেইলের রান ২০ হওয়ার আগেই ওকে ফেরাতে হবে। অল্পতেই ওকে ফিরিয়ে দিতে পারলে শ্রীলঙ্কানরা এগিয়ে যাবে অনেকদূর।’ বেইলির মন্তব্য। তিনি আরও বলেন, গেইলকে তাড়াতাড়ি ফেরাতে না পারলে সে ভয়ংকর হয়ে উঠবে।ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী সম্পর্কে জর্জ বেইলি বলেন, ‘আমার মনে হয়, এই প্রতিযোগিতার সেরা দুই দল ফাইনালে খেলছে। ওয়েস্ট ইন্ডিজ গেইলনির্ভর দল, শ্রীলঙ্কা কিন্তু সবদিক দিয়েই ব্যালান্সড।’বেইলির মতে, ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণের বিপক্ষে আপনি খুব সহজেই ১৬০ রান তুলে ফেলতে পারবেন। কিন্তু সেই ১৬০ রান সামলাতে আপনার উচিত হবে ক্রিস গেইলকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেওয়া।সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের পাহাড়সম সংগ্রহের বিপক্ষে একাই লড়েছেন জর্জ বেইলি। তাঁর ২৯ বলে করা ৬৩ রানের ইনিংস যেন অসহায়ের মতো খুঁজে ফিরছিল আরও দু-একজন সঙ্গীকে। তবে সেমিতে খেলা নিজের ইনিংস নিয়ে একেবারে মাথা ঘামাচ্ছেন না বেইলি। তাঁর মতে, যদি দল না জেতে, তাহলে যত ভালো ইনিংসই হোক, তার কোনো মূল্য নেই। পিটিআই।