'গোল্ডেন ফুট' রোনালদোর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর ব্যালন ডি’অর পাবেন কিনা বলা মুশকিল, তবে একটা পুরস্কার বোধ হয় পেয়েই যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ‘গোল্ডেন ফুট’ পুরস্কারের জন্য ১০ জনের মনোনীত তালিকায় আছেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তার ওপর লিওনেল মেসি যেখানে মনোনয়নই পাননি, সেখানে রোনালদোই তো সবচেয়ে শক্ত দাবিদার। মেসি পাবেন কীভাবে, পুরস্কারটা যে কেবল ২৮ বছরের বেশি বয়সের ফুটবলারদের জন্য! মেসির ২৮ হতে বাকি আরও দুই বছর।

রোনালদো ছাড়াও তালিকায় আছেন রিয়াল মাদ্রিদ সতীর্থ ইকার ক্যাসিয়াস। আছেন বার্সার আন্দ্রেস ইনিয়েস্তাও। মজার ব্যাপার, গত মে মাসে অবসরে যাওয়া ডেভিড বেকহামও আছেন মনোনীত তালিকায়। ফুটবলারদের পুরো ক্যারিয়ারের সঙ্গে সাম্প্রতিক ফর্মও বিবেচনায় নেওয়া হয় এই পুরস্কারের জন্য। আর একজন মাত্র একবারই পান পুরস্কারটা। এর আগে রবার্তো কার্লোস, রোনালদিনহো, ফ্রান্সেসকো টট্টি জিতেছেন। গত বছর জিতেছেন পিএসজি স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। সেপ্টেম্বরে মোনাকোর রাজা প্রিন্স দ্বিতীয় অ্যালবার্ট এই পুরস্কার তুলে দেবেন বিজয়ীকে। ওয়েবসাইট।

মনোনীত ১০

ক্রিস্টিয়ানো রোনালদো, ইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), স্যামুয়েল ইতো (আনঝি মাখাচকালা), আন্দ্রেয়া পিরলো (জুভেন্টাস), দিদিয়ের দ্রগবা (গ্যালাতাসারাই), ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড (চেলসি), মিরোস্লাভ ক্লোসা (লাৎসিও), ডেভিড ত্রেজেগে (রিভার প্লেট), ডেভিড বেকহাম (পিএসজি)।