‘গ্যালাকটিকোসের’ চেয়েও ভালো এই রিয়াল!
একই দলে জিদান, ফিগো, রোনালদো, রবার্তো কার্লোসদের মতো মাঠ কাঁপানো ফুটবলার—ভাবা যায়! এক সময়ের রিয়াল মাদ্রিদ দল ছিল এমনই তারকাখচিত। গালভরা একটা নামও ছিল তাদের, ‘গ্যালাকটিকোস’। তারকাদ্যুতিতে সেই দলের সঙ্গে এখনকার রিয়াল মাদ্রিদের তুলনা হয়তো চলে না। কিন্তু গ্যালাকটিকোসেরই একজন রবার্তো কার্লোস জানাচ্ছেন, এই দলটা নাকি তাঁদের চেয়েও ভালো! ‘রিয়াল মাদ্রিদের দল সব সময়ই ভালো ছিল, কিন্তু আমি মনে করি এই দলটা আমাদের সেই দলের চেয়েও শক্তিশালী’—কার্লোসের মত। রিয়ালের হয়ে ৩০০টির ওপরে ম্যাচ খেলেছেন এই ব্রাজিল কিংবদন্তি। নিজের অভিজ্ঞতা থেকেই বলছেন এখনকার দলটাকে অনেক বেশি গোছানো মনে হয়েছে তাঁর, ‘এরা অনেক দিন ধরেই একসঙ্গে খেলছে। তারা আগের চেয়েও অনেক সুসংগঠিত।’ “ আজ গ্যালাতাসারাইয়ের বিপক্ষে রিয়ালকে ফেবারিট মানছেন কার্লোস। তবে ইস্তাম্বুলে পরের লেগে রিয়ালকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বলেও সতর্ক করে দিয়েছেন। ওয়েবসাইট।