প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুরি তো কতভাবেই হয়। তবে ফর্মুলা ওয়ানের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জেনসন বাটনের বাড়িতে যেভাবে চুরি হলো সেটা অভিনব এবং দুঃসাহসিক। প্রথমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে বাড়িতে ছড়িয়ে দেওয়া হয় চেতনানাশক গ্যাস। তাতেই জ্ঞান হারান বাটন ও তাঁর স্ত্রী জেসিকা। ব্যস, চোরদের আর পায় কে। বাড়িতে ঢুকে প্রায় তিন লাখ পাউন্ড মূল্যমানের গয়না নিয়ে চম্পট। যার মধ্যে আছে জেসিকার বাগদানের আংটিটিও! ব্রিটিশ এই ফর্মুলা ওয়ান রেসার স্ত্রীকে নিয়ে থাকেন ফ্রান্সের নিস শহরের সেইন্ট-ত্রোপেজ এলাকায়। চোরদের ধরতে পারেনি পুলিশ। শুধু জানিয়েছে, সম্প্রতি চেতনানাশক গ্যাস ব্যবহার করে চুরি ওই এলাকায় বেড়ে গেছে। বাটন দম্পতির অবশ্য শারীরিক কোনো ক্ষতি হয়নি, তবে মানসিক ধাক্কাটা সামলাতে বোধ হয় সময় লাগবে । বিবিসি।