'গ্রন্দোনা বিকৃত মস্তিষ্কের'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি ক্যামেরার সামনে ‘মধ্য আঙুল’ দেখিয়ে হুলিও গ্রন্দোনাকে নির্বোধ বলাটাই যথেষ্ট ছিল। কিন্তু এখানেই ঘটনার ইতি হলে তিনি আর ডিয়েগো ম্যারাডোনা কেন। কাউকে এত সহজে ছেড়ে দেবেন, তা কি হয়! গ্রন্দোনাকে এবার বিকৃত মস্তিষ্কের লোক বলে মন্তব্য করেছেন। ভেনেজুয়েলার টিভি চ্যানেল টেলিসুরে ম্যারাডোনা বলেছেন, ‘আমার দেশ, পরিবার, বন্ধুদের পেছনে পুরোটা জীবন ব্যয় করেছি। তাদের কারও অমঙ্গল আমি কামনা করি না। বিকৃত মানসিকতার কিছু লোক এসব বলতে পারে।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়ে আছেন সেই ১৯৭৯ সাল থেকে। এর মাঝে বিশ্ব ফুটবল অনেক বদলে গেলেও গ্রন্দোনা রয়ে গেছেন নিজের জায়গাতেই। এবার ম্যারাডোনাকে ‘কুফা’ বলে ফেঁসে গেছেন গ্রন্দোনা। শুরু হয়েছে নতুন ‘কথাযুদ্ধ’। একের পর এক কথার গোলা বেরিয়ে আসছে ম্যারাডোনার মুখ থেকে। ওয়েবসাইট।